ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ডুমুরিয়ায় ১ শত ফুট উপরে গাছের ডালে হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তি, ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় উদ্ধার

গাজী সোহেল আহমেদ,খুলনা জেলা প্রতিনিধিঃ

ডুমুরিয়া উপজেলার হাজিডাঙ্গা গ্রামে শিরিশ গাছের প্রায় ১শত ফুট উপরে ডাল কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি ২ ডালের খাদে লুটে পড়েন, সংবাদ পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সর্দার শফিকুল ইসলামের নেতৃত্বে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ।
জানাযায়, ডুমুরিয়ার শোভনা গ্রামের মোহাম্মদ রেজা সরদার ছেলে কাটের বেপারী নাহিদ সরদার (২৫) হাজিডাঙ্গা গ্রামে একটি শিরিশ গাছ ক্রয় করেন। শনিবার সকালে কয়েকজন লোক নিয়ে সেই গাছ কাটার উদ্দেশ্য নাহিদ গাছের ডাল ঝুড়তে প্রায় ১শত ফুট উপরে ওঠেন। এবং একটি ডাল কাটার পর হৃদরোগে আক্রান্ত হয়ে ২ ডালের ফাঁকে তিনি লুটিয়ে পড়েন। এ অবস্থা গাছের নিচের লোকজন দেখে ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম এর নেতৃত্বে ফায়ার ফাইটার বিল্লাল হোসেন এবং হাফিজুর রহমান কৌশল অবলম্বন করে রেসকিউ হারনেস দ্বারা আহত ব্যক্তিকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে প্রেরণ করেন।

লেখক