ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় এতিম বাচ্চাদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

গাজী সোহেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশের রংপুর বিভাগের ডিআইজি মোহাম্মদ আলিম মাহমুদের ২০১৬ সালে স্থাপিত সাতক্ষীরা জেলার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের প্রাণ কেন্দ্রে অবস্থিত ১৬ এপ্রিল ২০২৩ ইং রবিবার দুপুর ২ টায় তালার আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোডিং এ ঈদ বস্ত্র বিতরণ করেন খুলনার ডুমুরিয়া উপজেলার বীরমুক্তিযোদ্ধা মোঃ মোবারক আলী সরদারের সুযোগ্য পুত্র বাংলাদেশ বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড খুলনা জেলা শাখার সভাপতি, জাতীয় সামাজিক সংগঠন ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি ও সহকারী শিক্ষক সমিতি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ রাকিবুজ্জামান সরদার”এর নিজস্ব অর্থায়নে ৫৬ জন এতিম বাচ্ছাদের মাঝে লুঙ্গি- গেন্জি ও ১৯ জন কুরআন পড়ুয়া বাচ্ছাদের মাঝে নগদ অর্থ প্রদান করেন।
মুক্তিযোদ্ধার সন্তান মোঃ রাকিবুজ্জামান সরদার বলেন, ছোট বেলা থেকে আমার খুব ইচ্ছা এতিম ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করা, সকলের দোয়ায় যতো দিন বেঁচে থাকবো এভাবে মানুষের সেবা করে যাবো।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় সামাজিক সংগঠন মানবিক বাংলাদেশ সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, যুবলীগনেতা শেখ আসদুজ্জামান মিন্টু, মানবিক বাংলাদেশ সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী সোহেল আহমেদ, দফতর সম্পাদক মোঃ তাজিমুল ইসলাম সোহেল, ত্রাণ সম্পাদক সাকিব আল হাসান প্রমুখ।

লেখক