ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডে ভিজিএফ এর চাল বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪ হাজার ৬২১ জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) সকালে নন্দীগ্রাম পৌরসভায় এ চা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান। সেসময় নন্দীগ্রাম পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়র্ডের প্রকৃত অসহায়-হতদরিদ্রের তালিকা তৈরি করে মোট ৪ হাজার ৬২১ জনকে ভিজিএফ এর ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

লেখক