শোয়েব হোসেন–ঃ
আজ বৃহস্পতিবার রোজ ২৩শে এপ্রিল নীলফামারী জেলার সৈয়দপুরের পৌরসভা রোডস্থ আদিবা কনভেনশন হলে “এসএসসি ১৯৯৪ ব্যাচে”র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
“চলমান জীবনে অবিচল বন্ধুত্ব”এই স্লোগানকে সামনে রেখেই উক্ত ব্যাচের এই সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা। কর্মজীবনে ব্যস্ততার পাশাপাশি সর্বাত্মক প্রচেষ্টায় এই ব্যাচের উদ্যোগে বিশেষ সময় গুলোতে একত্রিত হওয়ার পাশাপাশি ব্যাচের সকল বন্ধু সহ তাদের পরিবারের ভালো-মন্দ খোঁজখবর নেয়া সহ অসহায়, অসুস্থ ,দুর্দশাগ্রস্থ ও বিপদাপন্ন ব্যাচমেটকে সাধ্যমত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করাই এই ব্যাচের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানা যায়।
আলোচনার মাধ্যমে জানা গেছে,ইতিপূর্বেই এই ব্যাচের বন্ধুরা বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা সহ ব্যাচের একাধিক বন্ধুদের বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। আগামীতে বড় পরিসরে এই ব্যাচের বন্ধুরা জনসেবা মূলক কার্যক্রম শুরু করতে বদ্ধপরিকর। বন্ধুদের প্রতি নিরবচ্ছিন্ন আস্থা ও ভালবাসার শক্তিকে পুঁজি করেই কয়েক বছর থেকে তাদের একত্রিত হয়ে উন্নয়ন ও কল্যাণ মূলক কার্যক্রম শুরু করা হয়েছে যা বর্তমান যুগে এসেও বন্ধুত্বের মাঝে ভালোবাসা ও বিশ্বস্ততার এক উৎকৃষ্ট উদাহরণ বলে ধারণা করা যায।
উক্ত ইফতার মাহফিলের পূর্ব মুহূর্তে ইতিপূর্বে কবরবাসী ব্যাচমেট সহ সকল বন্ধুদের কবরবাসী পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আরো জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরের তৃতীয় দিনে সৈয়দপুরের পৌরসভা অডিটোরিয়ামে এই ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।