সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া শাজাহানপুর আড়িয়া ইউনিয়নসহ ৬নং ওর্য়াডে বসবাসরত ভাই বোন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সহ সকল জাতি ধর্মের শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাজাহানপুর উপজেলার ৪নং আড়িয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ মোঃ সাইদুর রহমান।
শুভেচ্ছায় ইউপি সদস্য হাফেজ সাইদুর বলেন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আড়িয়া ইউনিয়নসহ আমার নির্বাচনি এলাকার সর্বস্তরের মানুষকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি ঈদের দিনের মতো হক প্রতিটি দিন।
তিনি বলেন, রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার ও সংযম পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় পুরস্কার।
সকল ভেদাভেদ ভুলে, ধনী গরীব নির্বি শেষে , সুখে দূংখে সবাই সবার পাশে থেকে ভুলে এবারের ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।