ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নন্দীগ্রামে যাকাতের টাকা বিতরণ করলেন সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এলাকার গরীব-দুস্থদের মাঝে যাকাতের টাকা বিতরণ করেছে। শুক্রবার (২১ এপ্রিল) নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে নিজ বাড়ি হতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন যাকাতের টাকা বিতরণ করেন। সেসময় উপস্থিত ছিলেন তার চাচা নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি আলেজেন্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক তারেক হোসেন, সংসদ সদস্য মোশারফ হোসেনের ছোট ভাই জামাল হোসেন ও কামাল হোসেন, প্রমুখ। এলাকার গরীব-দুস্থ মানুষেরা যাকাতের টাকা পেয়ে খুশিতে বাড়ি ফিরে। প্রতিবছর তিনি যথারীতিভাবে যাকাতের টাকা বিতরণ করে থাকে।

লেখক