ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে , নিহত ২

রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলায় দাদশী ইউনিয়নে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আমগাছের সঙ্গে ধাক্কায় দুজন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর আরাইটার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের নিজাতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, দাদশী ইউনিয়নের ধুলদী কেষ্টপুর গ্রামের নজর আলী খানের ছেলে মিলন খান (৩০) ও হোসনাবাদ গ্রামের আকবর মণ্ডলের ছেলে ফকের মণ্ডল (৪৫)।

দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ জানান, দুপুরে মিলন ও ফকের মোটরসাইকেল নিয়ে গ্রামের পাকা রাস্তা দিয়ে বড়দোয়াল থেকে কামালপুরের দিকে যাচ্ছিলেন। পথে নিজাতপুর গ্রামে সাবেক ইউপি সদস্য শাখাওয়াত হোসেনের বাড়ির সামনে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আমগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মাথায় ও বুকে আঘাত লেগে মিলন ও ফকের গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়। ঢাকা নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

লেখক