রাজবাড়ী ঃ
রাজবাড়ীতে বুধবার সকাল সাড়ে ১১টায় ছাত্র ইউনিয়ন শহর কমিটির উদ্যোগে সংগঠনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। ‘বলিষ্ঠ কণ্ঠে ভাঙতে শোষণ/ সাত দশকের ইতিহাস করেনি তোষণ’ প্রতিপাদ্য সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। শহরের আজাদী ময়দান এলাকায় জেলা ছাত্র ইউনিয়ন শাখা কার্যালয়ে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিয়া, রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহম্মেদ রিপন, শহর কমিটির আহ্বায়ক উৎসব চক্রবর্তী, যুগ্ম সাধারণ অর্নিকা দাস, সদস্য রাফিদ, রুপম প্রমুখ।
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহম্মেদ রিপন বলেন , ৭১ বছরের দীর্ঘ পথ চলায়, আমরা কখনো আপোষ করিনি। যে মুক্তির মশাল জেলেছিল আমাদের পূর্বপুরুষেরা, সেই মশাল নিয়ে আমরা এখনো ছুটে চলেছি। আমরা হোচট খেয়েছি, ভয় পেয়েছি, রক্তাক্ত হয়েছি কিন্তু হেরে যাইনি। আমরা আবার উঠে দাঁড়িয়েছি, লাক্ষো শহীদের রক্তের নামে আমরা আবার শপথ নিয়েছি, আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো।