ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধায় ৭০ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় সহদেব চন্দ্র বর্মণ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে জেলা (ডিবি) পুলিশ। এসময় ৮’শ পিচ সুপারিও জব্দ করা হয়।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গাইবান্ধা পৌরসভার ০২ নং ওয়ার্ডের কাঠপট্টি রেলওয়ে স্টেশন থেকে সহদেব চন্দ্র বর্মণকে গ্রেপ্তার করা হয়। সহদেব চন্দ্র বর্মণ লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দোলজোর গ্রামের মৃত সুশীল চন্দ্র বর্মণের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌরসভার ০২ নং ওয়ার্ডের কাঠপট্টি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একটি যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে সুপারির বস্তুার ভিতরে রক্ষিত ৭০ বোতল ফেন্সিডিল ও ৮’শ পিস সুপারি উদ্ধার করে। একইসাথে সহদেব চন্দ্র বর্মণকে গ্রেফতার করে পুলিশ।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় ।

লেখক