স্টাফ রিপোর্টার; জাকির হোসেন- টুটুল।
আজ ৩০-এপ্রিল (রবিবার) বিকেল ৫-০০ মিনিটে দেশের উত্তর অঞ্চল দিনাজপুর রেলস্টেশন চত্বরে দুই পঙ্গু ভাইয়ের মাঝে ঘটে গেল এক সৌহার্দপূর্ণ ভাতৃত্বময় সম্পর্কের পূণ্য-আর্বিত্তির ঘটনা।
বড়ো ভাই আনিসুর রহমান ছোট ভাই দুলাল কে তার নিজ ব্যবহৃত হুইল চেয়ার (গাড়ি) উপহার দিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে ছোট ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছেন।
আজকের হিংসা বিদ্বেষে পরিপূর্ণ মানুষের সমাজে আনিছুর রহমান এর মত উদার মনের বড় ভাই মিলা ভার।জানা যায় যে তারা দুই ভাই ভিক্ষা করে দুবেলা দুমোঠ ভাতের জন্য সকাল থেকে রাত পর্যন্ত দুই জনই মানুষের দারস্থ হয়ে চলেন।
অথচ এক ভাই আরেক ভাইয়ের প্রতি কটা দয়াবান।
পঙ্গু এই দুই ভায়ের কাছে শিখার আছে অনেক।।