আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি :
আজ মহান মে দিবস। শ্রমিকশ্রেণির লড়াই-সংগ্রামের ঐতিহাসিক দিন। শ্রমিকদের কর্মদিবসের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ও রক্তক্ষয়ী লড়াই। জীবনদানের ইতিহাস আজও অমলিন। সেই শহিদদের স্মরণে ও মালিকীব্যবস্থা থেকে শ্রমিকমুক্তির লক্ষ্যে আজও দেশে দেশে শ্রমিকরা তাদের দাবিতে এই দিনে মাঠে নামে, মিছিল-সমাবেশ করে।
আজ বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বেলা ১২টায় মে দিবসের মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা কার্যালয় থেকে লাল পতাকা ও দাবিসম্বলিত ফেস্টুনে সজ্জিত একটি মিছিল জেলা শহরে প্রদক্ষিণ করে রেলগেটে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আব্দুল মালেক মিয়া। বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, সংগঠনের সহসভাপতি মাহবুবুর রহমান সিজু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,মাসুদা আক্তার প্রমুখ।
এছাড়া শ্রমিকদের, আট ঘণ্টা কর্মদিবস, কাজ, ন্যায্য মজুরি, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, কারখানায় অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত, ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত, শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নেওয়ার দাবি জানায়।