সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া শাজাহানপুরে চোপিনগর ইউনিয়নে আন্ত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বিকাল ৪.৫০ মিনিটে
উপজেলার চুপিনগর উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চোপিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন চুপিনগর গ্রামের কৃতি সন্তান
যুব সমাজের অহংকার শাজাহানপুর উপজেলা বিএনপি’র সম্মানিত সভাপতি এনামুল হক শাহিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও ঠিকাদার নজরুল ইসলাম কাজীনূর ও
সমাজ সেবক মাসুদ রানা অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।
চুপিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল জুনিয়র ইন্সট্রাক্টর( নন টেক)
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট মাঈনুল,
নাজমুল, বাকী,নয়ন, আবু জিহাদ রোহান
মাসুম,রুবেল, আব্দুল, রাসেল,বিজয়
আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ ফাইনাল টুর্নামেন্টে অংশ গ্রহন করেন
চোপিনগর সদ্দারপাড়া বনাম চুপিনগর বড়বাড়িপাড়া প্রধান অতিথির বক্তব্যে শাহিন বলেন যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার বিকল্প কিছু নেই, তাই প্রতিনিয়ত এই রকম টুর্নামেন্টের আয়োজন করা প্রয়োজন খেলা শরীর-মন ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তিনি আরো বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।