ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে মহান মে দিবস উদযাপন

রাজবাড়ী ঃ

রাজবাড়ীতে আজ ০১ মে ২০২৩ মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”- স্লোগানকে সামনে নিয়ে সকাল ১০ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি এবং র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহান মে দিবসে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান রাজবাড়ী মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, রেজাউল করিম,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: মোরশেদা খাতুন, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, রাজবাড়ীসহ বিভিন্ন দপ্তরপ্রধানগণ। আলোচনা সভায় রাজবাড়ী জেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মহান মে দিবস কেন্দ্র করে বিভিন্ন খাতে নিয়োজিত শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়ন ও ন্যায্য মজুরিসহ অন্যন্য গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

লেখক