ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে শ্রমিকদলের সাধারণ সম্পাদকের মুক্তি দাবিতে সংবাদ সম্মেলন

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা শাহ আলম এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২রা মে ১১টায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে  জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
শ্রমিকদলের নেতা মো. শাহ আলম। তিনি জাতীয়তাবাদী শ্রমিকদলের জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ৩০ এপ্রিল রাতে শহরের রেলগেট এলাকায় একটি সালমা হোটেলের সামনে থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তাকে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শ্রমিকদল মে দিবসের কর্মসূচি পালন করতে না পারে সেকারণে বিনা উস্কানিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি আবদুল গফুর মন্ডল। এসময় জেলা বিএনপির সাবেক আহবায়ক নাইম আনছারি,সাবেক  সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম. সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, যুবদলের নেতা গোলাম মহিউদ্দিন গিটার, জাতীয়তাবাদী হকার্স দলের সভাপতি আব্দুস সাত্তার বিশ্বাস, পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু সায়েম স্বপন সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বলেন, সোমবার দুপুরে শাহ আলমকে আদালতে পাঠানো হয়েছে।

লেখক