রাজবাড়ীঃ
টাঙ্গাইলের সখীপুওে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) গার্ড অব অনার দিতে বাধা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ এবং কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি কাদের
সিদ্দিকীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি পেশ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে মহিলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি পেশ করা হয়। এতে সংগঠনের জেলা কমিটির সভাপতি চিকিৎসক পূর্ণিমা দত্ত, সাধারণ
সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা ও আন্দোলন বিষয়ক সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজ সই করেন।
এতে বলা হয়, সখীপুওে বীরমুক্তিযোদ্ধা আবদুল হামিদ খানের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) দিতে নারী ইউএনওকে বাধা দেন কাদের সিদ্দিকী। তিনি একজন পুরুষ কর্মকর্তাকে গার্ড অব অনার দেওয়ার প্রস্তাব করেন। বাংলাদেশ
মহিলা পরিষদ রাজবাড়ী জেলা কমিটি একজন প্রবীণ রাজনৈতিক নেতার এমন অগ্রহণযোগ্য. সংবিধান পরিপন্থী, নারীর মানবাধিকার পরিপন্থী অবস্থানের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছে।
আরও বলা হয়, এ ধরণের আচরণ নারীর জন্য যেমন অবমাননাকর, ঠিক একইভাবে একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধেও মূল্যবোধ ও জাতির জন্যও অপমানজনক। একটি স্বাধীন সার্বভৌম নারী-
পুরুষের সমতাপূর্ণ প্রগতিশীল সমাজ ও রাষ্ট্র গঠনের জন্যই মুক্তিযোদ্ধারা তাঁদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নারী-পুরুষ নির্বিশেষে পদাধিকার বলে যাদের ওপর বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দায়িত্ব হয়, তাঁরা সেই দায়িত্ব পালন করবেন। এটাই প্রত্যাশিত। ইতিপূর্বেও ২০২১ সালের ১৩ জুন মুক্তিযুদ্ধ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও নারীকে অবদমিত করার কূটকৌশল হিসেবে এ
ধরণের প্রস্তাব করেছিল। যা পরে নারী ও মানবাধিকার আন্দোলনের তীব্র প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বাতিল করা হয়।