ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

তানোরে আ’মী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে সৌজন্যে স্বাক্ষাৎ, মতবিনিময় সভা অনুষ্ঠিত

তানোর (রাজশাহী) প্রতিনিধি: জাকির হোসেন- টুটুলঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫২’ তানোর – গোদাগাড়ী জাতীয় সংসদ পদপ্রার্থী হিসেবে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি, তানোর এর তৃণমূল আওয়ামী নেতাকর্মীদের প্রাণের স্পন্দন, সাবেক মুন্ডুমালা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা গোলাম রাব্বানী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে সৌজন্যে স্বাক্ষাৎ ও মতবিনিময় করেন।

জানা গেছে আজ ৪-মে (বৃহস্পতিবার) সন্ধায় তানোর গোল্লাপাড়া হাট/বাজার সেডে তানোর এর তৃণমূল আওয়ামী নেতাকর্মীদের প্রাণের স্পন্দন, সাবেক মুন্ডুমালা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা গোলাম রাব্বানী এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেওপাড়া ইউনিয়নের (৩) তিন বার চেয়ারম্যান আখতারুজ্জামান, কামার গাঁ ইউনিয়নের (২) দুই বারের চেয়ারম্যান মুসলেম প্রমানিক, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র সাইদুর রহমান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে সৌজন্যে স্বাক্ষাৎ ও মতবিনিময় করছেন।
ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,  আসাদুজ্জামান আসাদ।

এসময় তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রভাষক: রাকিবুল সরকার (পাপুল) সংক্ষিপ্ত বক্তব্যে বলেন; সংগ্রামী সাথি ও বন্ধিগণ আপনারা জানেন, জননেতা গোলাম রাব্বানী এরকম একজন নেতা, যেই নেতা পথে হাঁটলে হয় পথসভা, বাজারে, মোড়ে, চায়ের দোকানে বসলে হয় কর্মীসভা আর মাঠে দাঁড়ালে হয়ে যায় জনসভা। সেই কর্মী বান্ধব আওয়ামী লীগ নেতার নাম জননেতা গোলাম রাব্বানীর জন্য কেন্দ্রীয় আওয়ামী কার্যনিবার্হী কমিটির নিকট আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, রাজশাহী-৫২’ তানোর – গোদাগাড়ী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নৌকা প্রতীকে মনোনয়ন চাইব, ইনশাআল্লাহ।।

লেখক