ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে বড়তাকিয়ায় গাড়ির গ্যারেজে আগুন

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন বড়তাকিয়া দক্ষিণ বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোহেল মোটর্স নামে একটি গাড়ির গ্যারেজে শুক্রবার অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে ।

গ্যারেজের মালিক মাইনুল হাসান সোহেল (৩৯) বলেন শুক্রবার হওয়ায় আমার গ্যারেজ বন্ধ ছিল গ্যারেজে কেউ ছিলনা। বিকাল চারটার সময় খবর পাই আমার গ্যারেজে আগুন লেগেছে কে বা কারা এই আগুন লাগিছে আমার জানা নেই। ধারনা করা হচ্ছে পাশে একটি কৃষি জমির পাতা থেকে আগুনের সূত্রপাত হয়েছে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন লিডার রেজাউল করিম জানান, বিকেল চারটার দিকে গ্যারেজে আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে চারটার দিকে আগুন নিভাতে সক্ষম হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান ও কিভাবে আগুনের সূত্রপাত সেটা জানা যায়নি বলে জানান তিনি।

লেখক