ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বগুড়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসাবে ‘সামাজিক দায়বদ্ধতা গড়ে উঠুক আধুনিক সাংবাদিকতা” শ্লোগানকে সামনে রেখে (১-৭) মে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইফুল ইসলাম এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার দুপুর ১ টার দিকে বগুড়ার জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বগুড়া জেলা শাখার সভাপতি মমিনুর রশীদ শাইন এর নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হায়দার আলী মিঠু, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রহিত, সহ-সাধারণ আব্দুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পরিমল চন্দ্র প্রাং, ফয়সাল হোসাইন সনি,কোষাধক্ষ্য ইমরানুল হক ইমরান, প্রচার সম্পাদক মাকসুদ আলম হাওলাদার, সহ প্রচার সম্পাদক এরশাদ হোসেন, ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক এ এস এম জাকারিয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রাজিবুল ইসলাম রক্তিম, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম জুয়েল প্রমুখ।

উল্লেখ্য,৭ মে ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহের শেষ দিনে সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে প্রতিবছরের ন্যায় একযোগে দেশের সকল জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে এবছরও স্মারকলিপি প্রদান করা হয়। সপ্তাহটি প্রতিবছর (১-৭) মে উদযাপন হয়ে আসছে বিগত ৫ বছর ধরে। এবছর ৬ষ্ঠ বারের মত নানা আয়োজনে দেশের বিভিন্ন এলাকায় একযোগে পালিত হচ্ছে।

লেখক