মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজারে রোববার সকাল ১১ঘটিকার সময় সর্বস্তরের জনতার ব্যানারে অপ-সাংবাদিকতার নামে চাঁদাবাজি বন্ধে ও বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জনতার পক্ষে খেটে খাওয়া শ্রমিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে কয়েকজন বক্তব্য দিয়ে সাংবাদিক জিয়াউল হক জিয়া, মোহাম্মদ আবু হেলাল ও আর এম সেলিম শাহী সাংবাদিকতার নামে চাঁদাবাজি বন্ধ করার দাবি রেখে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান ভূক্তভোগীরা। পরে বাকাকুড়া বাজারে এক বিক্ষোভ করে তাদের নাম ধরে স্লোগান দিয়ে বিচার দাবি করেন।
এ ব্যাপারে মোহাম্মদ আবু হেলাল জানান, ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যে কারো ছত্রছায়ায় আমার বিরুদ্ধে এ সব মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
উল্লেখ্য ২০১৬ সালে জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে মানবন্ধন ও উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় তার বিরুদ্ধে চাঁদাবাজির রেজুলেশন করা হয়। এছাড়াও তার নামে অনেক অভিযোগ রয়েছে যাহা সাংবাদিকতা পেশাকে কুলষিত করে এ মহান পেশাকে বিতর্কিত করে যাচ্ছে।
ঝিনাইগাতীর সিনিয়র সাংবাদিকরা জানান, কয়েক বছর পর পর এরকম ঘটনা সাংবাদিকদের জন্যে দু:খজনক। অপ-সাংবাদিকতারোধে কিছু প্রদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।