ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

তানোর পৌর মেয়র ইমরুল হক (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ কে বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপন করেন

তানোর থেকে: জাকির হোসেন- টুটুল।

রাজশাহীর তানোর উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সাথে তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমরুল হক ও তার প্রতিনিধি দল বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেছেন।

জানা গেছে আজ ৯-মে (মঙ্গলবার) তানোর উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সাথে তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমরুল হক তার প্রতিনিধি দল নিয়ে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বিদায়ী (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সুস্বাস্হ্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন। বিদায়ী (ইউএনও) তার শুভেচ্ছা বার্তায় তানোর উপজেলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খেটে খাওয়া কৃষক শ্রমিকসহ সাধারণ মানুষের সার্বিক উন্নতি ও সুস্বাস্থ্যে কামনা করেন। তিনি আরো বলেন; গত দুই বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর একজন জনপ্রশাসনিক কর্মকর্তা হিসাবে তানোর এর গণমানুষকে যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করেছি, যদি আমার কোন কর্মকাণ্ডে সাধারণ মানুষ মনোকষ্ট পেয়ে থাকেন তবে তা অন্তরের অন্তস্তল থেকে ক্ষমাকরে দেবেন, আমি একজন বিদায়ী মেহমান হিসাবে সে বিনীত আবেদন করছি। তিনি আরো বলেন, তানোরে আমি প্রথম পিতৃত্বের স্বাদ পেয়েছি যা তানোর উপজেলার সহজ সরল সাধারণ মানুষেকে আমার মনের মানস পটে চীর অম্লান হয়ে রইবে।

বিদায়ী শুভেচ্ছা বিনিময়ের মেয়র এর প্রতিনিধি দলে আরো ছিলেন, তানোর গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রভাষক মোঃ রাকিবুল সরকার (পাপুল) তানোর পৌরসভার ১নং প্যানেল মেয়র ও রাজশাহী জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ আরব আলী, ২নং প্যানেল মেয়র, মোঃ ইনতাজ আলী মোল্লা, প্রভাষক মোঃ হাসান আলী, প্রভাষক মোঃ আজিবুর রহমান, প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, বাবু প্রশান্ত কুমার প্রমুখ।

লেখক