।।মেধাবী শিক্ষার্থী বাঁচাতে এগিয়ে আসুন।।।
রাজবাড়ী সদর উপজেলার বারলাহুরিয়া গ্রামের বাসিন্দা বেথুলিয়া-বারলাহুরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার বিজ্ঞানবিভাগের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মো. তানভীর খন্দকারের দুটি কিডনী অকোজো হয়ে গেছে। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন আছে। চিকিৎসা ব্যয় মেটাতে ইতিমধ্যে পরিবারের অর্থ-সম্পদ শেষ হয়ে গেছে। তার মায়ের একটি কিডনী প্রতিস্থাপন করা হবে। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে কিডনী প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে না। তাকে বাঁচাতে হৃদয়বান ব্যক্তিদের সহায়তা কামনা করছি। সহায়তা পাঠানোর ঠিকানা. মো. রফিকুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রাজবাড়ী, হিসাবনম্বর ২০৫০২৪২০২০৩৬৬৬৭০৫ । বিকাশ ০১৬১৮৭৯০৭৩৯ (ব্যক্তিগত)।