ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ভারতে “মিড-ক্যারিয়ার ট্রেনিংয়ে যোগ দিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন ভারতে অনুষ্ঠিতব্য বেসামরিক ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের ৮ম “মিড-ক্যারিয়ার ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। ৮ মে থেকে ১৯ মে ১১ দিন ব্যাপী কর্মকর্তদের সক্ষমতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশী প্রশিক্ষণ বিভাগের সিনিয়র সহকারী সচিব শিমুল আক্তার স্বাক্ষরিত চিঠিতে জানা যায়, বেসামরিক প্রশাসনের ৪৫ জন কর্মকর্তাকে মিড-ক্যারিয়ার ট্রেনিংয়ের জন্য মনোনীত করা হয়েছে । গত ৬ মে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন এ ট্রেনিংয়ে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। ভারতে অবস্থানকালীন মিরসরাই উপজেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর মাহফুজা জেরিন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। প্রায় ৪ মাস দায়িত্বপালন কালে তিনি অত্যন্ত সুদক্ষ সৎ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছেন।

মাহফুজা জেরিন ৩৪ ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডার।

লেখক