ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে চরমপন্থি বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেফতার

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে চরমপন্থি নেপাল বাহিনীর সদস্য মোঃ শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশ (৩০) কে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত ব্রিটিশ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোষবাড়ী গ্রামের মৃত আব্দুল সাত্তার চৌধুরীর ছেলে।
১১ই মে বৃহস্পতিবার রাত দেড় টার সময় রাজবাড়ী সদর থানার খোষবাড়ী গ্রামের  মোঃ শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশের বসত ঘরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )  মোঃ মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি অজ্ঞাত ২ সদস্যসহ ঘটনাস্থলে স্বশস্ত্র অবস্থান করছে। খবর পেয়ে  মোঃ শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকী চরমপন্থিরা  পালিয়ে যায়। এসময় মোঃ শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশের কাছ থেকে একটি দেশীয় তৈরি লোহার কালো রংয়ের সচল ওয়ান শুটারগান, যার ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত  উদ্ধার করা হয়। তাকে গ্রেফতারের পর আগ্নেয়াস্ত্রের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে চরমপন্থি নেপাল বাহিনীর সদস্য।

লেখক