ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বগুড়া শাজাহানপুরে বেপরোয়া কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষার্থী লাইফ সাপোর্টে

সুজন, শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি ঃ

বগুড়া শাজাহানপুর উপজেলায় আড়িয়া ইউনিয়নে
বৃহস্পতিবার বিকেল ৪ টায় সি-ব্লক এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ওয়ালটন কোম্পানির কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জান্নাতী (১৪) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে পরে তার দুইটা পা কেটে ফেলা হয়

বগুড়ার সিএমএইচে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন সে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান কত্যবর্রত চিকিৎসক!
ঘাতক কাভার্ড ভ্যানটির রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো -ট ২০-৭৬-১০ কাভার্ড ভ্যানটি বগুড়া সেনানিবাস মিলিটারী পুলিশ জব্দ করেছে

গুরুতর আহত জান্নাতি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। জান্নাতির বাবা সার্জেন্ট আব্দুল লতিফ বগুড়া সেনানিবাসে ৪০ বেঙ্গলে কর্মরত
নিহত শিক্ষার্থী ক্যান্টনমেন্টে ভিতরে সি-ব্লক ফ্যামিলী এলাকায় সরকারি কোয়ার্টারে বসবাস করতো।

বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান বলেন,স্কুল ছুটির পর জান্নাতি সিএনজিচালিত অটোতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সে সি-ব্লক এলাকায় অটো থেকে নেমে হেঁটে রাস্তা পার হচ্ছিল। ওই সময় বগুড়া থেকে ঢাকাগামী বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তার কোমর থেকে নিচের অংশ থেঁতলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার সিএমএইচে নেন।

লেখক