ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

গাইবান্ধায় এক জীনের বাদসা চক্রের সদস্য গ্রেফতার

আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় এক জীনের স্বর্ণাংলকার হাতিয়ে নেওয়া জিনের বাদশা চক্রের সদস্য গ্রেফতার করেছে পুলিশ। ওই জিনের বাদশা চক্রের সদস্য সাদ্দাম আলী (২৯) আকলিমা বেগম (৩৩) নামের এক নারীকে গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ ৮০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেন। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার কামাল হোসেন। গ্রেফতার সাদ্দাম আলী গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী গ্রামের মুক্তার হোসেনের ছেলে। পুলিশ সুপার কামাল হোসেন জানান, গত ৮ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের মরুয়াদহ (সোনালের পাড়া) গ্রামের আকলিমা বেগমকে ওই চক্রটি মোবাইল ফোনে কিছু গায়েবি কথা শোনান। তাকে গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলা হয়। এই প্রলোভন দেখিয়ে আকলিমার কাছে বিভিন্ন সময়ে ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন এবং দুই জোড়া হাতের বালাসহ মোট ২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাদ্দাম আলীকে শনাক্ত করেন। এরই একপর্যায়ে বুধবার (১১ মে) রাতে পুলিশ অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোবিন্দপুর নলডাঙ্গা এলাকার চরাঞ্চল থেকে সাদ্দাম আলীকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার আরও বলেন, ওই সাদ্দাম আলীকে গ্রেফতারসহ তার কাছ থেকে প্রতারণার আত্মসাৎ করা স্বর্ণালংকারে মধ্যে ২টি বালা ও স্বর্ণ বিক্রির ১২ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, ১৯টি সিমকার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

লেখক