ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলমের সহযোগিতায় মায়ের কাছে ফিরলো গাবতলীর রুহি

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম এর সহযোগিতায় মায়ের কাছে ফিরলো ৭ম শ্রেণির মাদ্রাসার শিক্ষার্থী রুহি আক্তার (১৩)।

শুক্রবার রাত ৮টার দিকে অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম ওই মেয়ে শিক্ষার্থীকে তার মায়ের হাতে তুলে দেন।

রুহি বগুড়ার গাবতলী পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পদ্মপাড়া গ্রামের মৃত: রুনু ইসলাম এর মেয়ে ও পদ্মপাড়া রহমানিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী।থানা সূত্রে জানা যায়, ৭ম শ্রেণীর শিক্ষার্থী রুহি তার মায়ের উপর অভিমান করে শুক্রবার সকালে পরিবারের কাউকে কিছু না জানিয়ে সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়।
তাকে বেলা ১১টার শিবগঞ্জ বানাইল এলাকায় ঘুরতে দেখে বানাইল পশ্চিমপাড়া গ্রামের মৃত: সোলায়মান আলীর ছেলে লোকমান হোসেন (৫৬) রুহিকে থানায় নিয়ে আসেন।
থানা অফিসার ইনচার্জ এর নিদের্শনায় পুলিশ ওই শিক্ষার্থী পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরে শুক্রবার রাত ৮টার দিকে থানা অফিসার ইনচার্জ ওই শিক্ষার্থীকে তার মা ও পরিবারের কাছে তুলে দেন। এতে সহযোগীতা করেন উপ-পুলিশ পরিদর্শক আশিকা সুলতানা ও সহকারি উপ-পুলিশ পরিদর্শক সোহেল রানা।অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম জানান, রুহি পারিবারিক কারণে তার মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়।আমরা তার পরিবারের পরিচয় নিশ্চিত করে পরে তাকে তার মায়ের জিম্মায় বাড়ি পাঠিয়েছি।

লেখক