ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

ঝালকাঠিতে দেবোত্তর সম্পত্তিতে ভূমি অফিসের নির্মাণ কাজ স্থগিত

পার্থ বেপারী ঝালকাঠি প্রতিনিধিঃ

উত্তেজনাকর পরিস্থিতিতে অবশেষে দেবোত্তর সম্পত্তিতে জেলা প্রশাসনের নির্মানাধীণ পৌর ভূমি অফিসের কাজ স্থগিত করা হয়েছে। নিজ সভাকক্ষে জরুরি বৈঠক করে বুধবার বিকেলে এ তথ্য জানান জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, আপাতত ওই জমিতে পৌর ভূমি অফিস নির্মাণের কাজ বন্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে হিন্দু নেতৃবৃন্দের সাথে আরও আলোচনা করা হবে। প্রসঙ্গত, ২৪০ বছরের ঐতিহ্যবাহী ঝালকাঠি শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের জমিতে গত বছর পৌর ভূমি অফিস নির্মাণের কাজ শুরু করে জেলা প্রশাসন।

পরে হিন্দু নেতৃবৃন্দ কাজ বন্ধের দাবীতে আদালতে মামলা করলে আদালত নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়। সম্প্রতি ভূমি অফিস নির্মাণের কাজ আবারও শুরু হলে ফুঁসে ওঠে জেলার সর্বস্তরের হিন্দু জনসাধারণ। মানববন্ধন ও অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। উচ্চ আদালতেও এ নিয়ে মামলা হয়।

লেখক