ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

উদ্বোধন হলো বড় দারোগারহাট আইপিএস এন্ড ব্যাটারি হাউসের

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাই ও সীতাকুন্ডের সীমান্তবর্তী বড় দারোগারহাট বাজারে এই প্রথম উদ্বোধন হলো বড় দারোগারহাট আইপিএস এন্ড ব্যাটারি হাউস। শনিবার বিকেলে ফিতা কেটে বড় দারোগারহাট দক্ষিণ বাজারে চৌধুরী মার্কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু, বড় দারোগারহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ফিরোজ চৌধুরী, বড় দারোগারহাট মহানগর সিএনজি অটোরিক্সা চালক সমিতির সভাপতি শহীদ উল্ল্যাহ, মিঠাছরা মেসার্স বিএম ইলেক্ট্রনিক্স এন্ড ব্যাটারি হাউসের সত্বাধিকারী বেলায়েত হোসেন, বড় দারোগারহাট আইপিএস এন্ড ব্যাটারি হাউসের সত্বাধিকারী মেহেদী হাসান শাকিব, ব্যবসায়ী জাফর উদ্দিনসহ ব্যবসায়ীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় দারোগারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম।

এখানে যেসকল সেবা মিলবে সেগুলো হলো সোলার আইপিএস, সোলার হাইব্রিড আইপিএস, সিসি ক্যামেরা, এসি, মোটরসাইকেল ব্যাটারি ও কভার, রেইনকোর্ট, মিশুক রিক্সা, ইভি ব্যাটারিসহ সব ধরণের টায়ার, টিউব, মোবিল ইত্যাদি।

এছাড়া এখানে পাওয়া যাবে ভলবো ব্যাটারি, এক্সপো ব্যাটারি, নাভানা ব্যাটারি, লুকাস ব্যাটারি, রহিমা আফরোজ, ডিজেডিসি চায়না ব্যাটারি, হামকো কর্পোরেশন, লুব এন লিমিটেড, র‌্যাংগস পাওয়ার ব্যাটারি।

লেখক