ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে৷

নওগাঁর রাণীনগরের গোনা ইউনিয়নের ভবানিপুর গ্রামের মৃত আজাদ প্রামানিকের ছেলে
জামিল প্রামানিক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷
আজ মঙ্গলবার ২৩ মে ২০২৩ বিকেলে ভুট্টা তুলতে গিয়ে ভবানিপুর মাঠে বজ্রপাতে জমিতে তার মৃত্যু হয়েছে৷

স্থানীয়রা জানান, জামিলসহ তিনজন শ্রমিক মঙ্গলবার বিকেল আনুমানিক তিনটার দিকে ভবানীপুর মাঠে একটি ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে জামিল গুরুত্বর আহত হন। এমতাবস্থায় তার সহপাঠীসহ স্থানীয় লোকজন জামিলকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

লেখক