ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শেরপুরের ঝিনাইগাতী সরকারী খাদ্যগুদামে লটারীতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু

মো: আতিকুর রহমান খান,ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সরকারী খাদ্যগুদামে লটারীতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের কৃষক আব্দুল হামিদের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করার মাধ্যমে ধান সংগ্রহ শুরু করেন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) গোলসানা খাতুন।

তিনি জানান, চলতি বছর কৃষকদের কাছ থেকে ১ হাজার ৩৫০ মেট্রিক টন ধান সংগ্রহ করার কথা রয়েছে। প্রতিদিন কৃষকদের কাছে থেকে প্রতি কেজি ৩০ টাকা দরে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান কেনা হবে। অ্যাপসের মাধ্যমে আবেদনকৃত কৃষকদের মধ্যে লটারীতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

গত ১৭ মে ঝিনাইগাতী উপজেলা খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে সরকারী নির্ধারিত মূল্য ৪৪ টাকা দরে চাল ও ৩০ টাকা দরে ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।

লেখক