ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কৃষকের জন্যেই কাজ করছেন সরকার- এ,কে,এম ফজলুল হক এমপি

মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুর তিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করে বলেন, বর্তমান সরকার কৃষকের উন্নয়নের জন্যেই কাজ করছেন । কৃষকের উন্নয়নে যা প্রয়োজন তা সরকার বাস্তবায়ন করছেন । আপনারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যে সহযোগিতা করবেন । কৃষকের সকল সমস্যা সমাধানের পরামর্শ নিতে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে বেশি বেশি কৃষিপণ্য উৎপাদন করে অর্থনৈতিক ভাবে দেশে ভূমিকা রাখার আহবান রাখেন । বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় । বিশেষ অতিথি হিসাবে কৃষকের ফসল উৎপাদন বৃদ্ধিকরণের কলাকৌশল তুলে ধরে বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান । সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার , ওসি মনিরুল আলম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ । অবহিতকরণ সভায় ৮০ জন কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এ,কে,এম ফজলুল হককে কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ ও একটি ক্রেস্ট উপহার দেয়া হয় ।

লেখক