ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুর উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭শে মে শনিবার বিকাল ৫টায় উপজেলা যুবলীগ কার্যালয় শহীদ মিনার চত্ত্বর থেকে সাদুল্লাপুর উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্ত্বরে এসে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি আবু সাআদাত শাহ মোঃ ফজলুল হক রানার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ জেড এম সাজেদুল ইসলাম স্বাধীন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ রায়হানুল হক রবার্ট, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার আলো, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ সোহেল রানা, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম সিদ্দিকী মন্ডল মিঠু,উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ মোস্তফা কামাল প্রমূখ সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তব্যরা বলেন যে জাতিরপিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে অগ্রযাত্রায় বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসীরা নৈরাজ্যের সৃষ্টি করার চেষ্টা করলে যুবলীগ তা শক্ত হাতে প্রতিহত করবে।

লেখক