ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী পদ্মায় পানিতে তলিয়ে শিশুর মৃত্যু

রাজবাড়ী পদ্মা নদীতে নানীর সাথে গোসল করতে গিয়ে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

১ লা জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সিলিমপুর স্কুলের পাশের পদ্ম নদীতে ডুবে ইসমাইল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়।

ইসমাইল কালুখালী উপজেলার মদাপুর গ্রামের রুবেলের ছেলে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশন সূত্রে জানা যায়, ঈসমাইল মায়ের সাথে নানি বাড়ীতে বেড়াতে এসে নানির সাথে সিলিমপুর স্কুলের পাশে পদ্মা নদীতে গোসল করতে যায়। হঠাৎ ইসমাইল নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খুঁজাখুঁজি করে না পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস টিমকে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে। দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিশুটির লাশ এখন পরিবার নিয়ে গেছে।

লেখক