নওগাঁর আত্রাইয়ে ২১০ পিস টেপেন্টাডলসহ নারী আটক
নওগাঁর আত্রাইয়ে পুলিশের অভিযানে ২১০ পিস টেপেন্টাডল মাদক ট্যাবলেটসহ নুর নাহার (৩৬) নামে এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে আত্রাই থানা পুলিশ। আটক নুর নাহার বান্দাইখাড়া এলাকার মুক্তার হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, নুর নাহারের হেফাজত থেকে ২১০ পিস টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। … বিস্তারিত পড়ুন