ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে নূর মোহাম্মদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভড়মাধাইমুড়ি আদর্শ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আশপাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশুটি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পানির ভেতর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে … বিস্তারিত পড়ুন

প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নুরে আলম সিদ্দিকি। তিনি তার বক্তব্যে ইমামদের উদ্দেশ্যে বলেন, সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় ব্যস্ত চাষিরা

নওগাঁর আত্রাই উপজেলায় আম বাগানে সবুজ পাতার ফাঁকে ফাঁকে আমের ছোট ছোট গুটি দৃশ্যমান হতে শুরু করেছে। জেলার বিভিন্ন এলাকায় আমের মুকুল ও গুটির সৌরভে ইতোমধ্যেই মুখরিত হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর আমের মুকুল ভালো এসেছে এবং ধীরে ধীরে তা গুটিতে পরিণত হচ্ছে। এতে … বিস্তারিত পড়ুন

নওগাঁয় দৈনিক আজকালের কন্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সহ-সম্পাদক মোঃ আরাফাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক। এসময় আরও উপস্থিত ছিলেন … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে হেফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম রুমে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আকবর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউল ইসলাম। প্রতিযোগিতায় আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের … বিস্তারিত পড়ুন

নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নববর্ষ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলা নববর্ষের তাৎপর্য, ইতিহাস ও ইসলামের দৃষ্টিতে নতুন বছরের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নতুন বছর মানুষের জীবনে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার বার্তা নিয়ে আসে। এ সময় সকলকে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ … বিস্তারিত পড়ুন

উৎসবমুখর পরিবেশে নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন

নতুন বছরের আগমনী বার্তা নিয়ে নওগাঁর আত্রাইয়ে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ৬টার দিকে আত্রাইয়ের বেহারিপুর রেললাইনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয়দের … বিস্তারিত পড়ুন

নওগাঁতে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ডিলার ও খুচরা বিক্রেতার বিরুদ্ধে। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি সিলিন্ডারে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আর্থিকভাবে চাপে পড়ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে এলপিজির … বিস্তারিত পড়ুন

আত্রাই-ভবানীগঞ্জ সড়কে ট্রাক দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা

নওগাঁর আত্রাই-ভবানীগঞ্জ সড়কের তাঁতীপুকুর এলাকায় আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি আত্রাই থেকে ভবানীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে তাঁতীপুকুর নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও … বিস্তারিত পড়ুন