ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধন

রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকালে শহরের আজাদী ময়দান এলাকায় দলীয় কার্যালয়ে উদ্ধোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজবাড়ীতে দলীয় কারযালয়ে এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।
ভার্চ্যুয়ালী এ উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিনুর রহমান।
রাজবাড়ী সহ দেশের ১৫ জেলায় এক যোগে জিয়া স্মৃতি পাঠাগারের র্ভাচ্যুয়ালি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ভাবে সভাপতিত্ব করেন, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন, বিএনপির মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

লেখক