ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালক (অনুর্ধ্ব -১৭) অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ আর.আর.এন.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক (অনুর্ধ্ব -১৭) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন রবিবার বিকাল চার ঘটিকার সময় কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের খেলা শুরু হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোক্তাপুর ইউপি চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ ইব্রাহিম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম (সুমন) , কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাদল হোসেন ভূইয়া, কালীগঞ্জ পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম সূর্যদোয় পত্রিকার বিশেষ প্রতিনিধি মো: মুক্তাদির হোসেন, দৈনিক ডাকার ঢাকা পত্রিকার স্টাফ রিপোর্টার জাকারিয়া আল মামুন।
উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন : কালীগঞ্জ পৌরসভা, বনাম মোক্তারপুর ইউনিয়ন। খেলায় ০২ -০গোলে কালীগঞ্জ পৌরসভা বিজয়ী হয়।

ফুটবল টুর্নামেন্টটিতে মোট ০৮ টি দল অংশগ্রহণ করে। এ সময় হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়ারদের উৎসাহ প্রদান করেন।
রেফারির দায়িত্ব পালন করেন করেন: মো: শামীম মাষ্টার, সহকারি রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন মাহফুুজ দেওয়ান, শাজাহান এবং চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন মো: আনোয়ার হোসেন। ধারাভাষ্যে ছিলেন এন আই বাবু এবং জাহাঙ্গীর আহমেদ রন্জু। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন : আলহাজ্ব মোশাররফ হোসেন, আজাদ ফরিদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সার্বিক ব্যবস্থাপনায় সর্ব সময় উপস্হিত ছিলেন লিটন আহমেদ, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি এম আই লিকন ও সাধারন সম্পাদক ওয়াশিম মোল্লা।

লেখক