রাজবাড়ীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা সহ জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি এবং অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ই জুন রবিবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ীর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন, সিভিল সার্জন প্রতিনিধি ইউএইচএফপিও ডা. আব্দুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড ইমদাদুল হক বিশ্বাস সহ উপজেলা চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। সভায় অন্যান্য কমিটির সদস্যসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। সভাসমূহে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক এবং বৈদ্যুতিক নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।