মোঃ ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর প্রতিনিধিঃ
মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলা শিক্ষক সমিতি। মঙ্গলবার (১৩ জুন )২০২৩ সকাল বেলা ১১ঘটিকার সময় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করা হয়। পরে শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন করেন তারা। জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল আমীন রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সদস্য জিএম নুরুল হক, জেলার সহ-সভাপতি নজরুল ইসলাম খান, কোহিনুর সুলতানা দোলা, কোষাধ্যক্ষ সম্ভুনাথ পোদ্দার প্রমূখ। এতে জেলায় কর্মরত বিপুল সংখ্যক মাধ্যমিক শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।