ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নওগাঁর আত্রাইয়ে প্রায় ২৭ হাজার শিশুদেরকে খাওয়ানো হলো ভিটামিন এ প্লাস ক্যাপসুল

নওগাঁ জেলা প্রতিনিধি:

সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে প্রায় সাতাশ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রোববার (১৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি,পাঁচুপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ভারপ্রাপ্ত শ্যামল কুমার প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.রোকসানা হ্যাপি সাংবাদিকদের জানান, ৬ থেকে ১১ মাস বয়সের ২ হাজার তিনশ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২৪ হাজার ৫’শ শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খায়ানো হচ্ছে। এ কার্যক্রম শুধু ১৮ জুন সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ১’শ ৯৩ কেন্দ্রের মাধ্যমে চলমান থাকবে বলে জানান তিনি।

লেখক