ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৮ নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৮ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনের নামে মামলা করেছে পুলিশ। মিরসরাই থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বিস্ফোরক আইনে মামলাটি করেন।মামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনকে এক নম্বর আসামি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন, যুবদল নেতা মনোয়ার হোসেন শাওন, কামরুল হোসেন, বোরহান উদ্দিন সবুজ, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটু, আব্দুল্লাহ আল নোমান, মোহন দে, ফরহাদ হোসেনসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়।

মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন বলেন, ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল করে উপজেলা ছাত্রদল। এটা আমাদের গনতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশ সরকারি দলের মদদে বানোয়াট নাটক সাজিয়ে নেতাদের নামে মিথ্যা মামলা করেছেন। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন বলেন, বিএনপির লোকজন মহাসড়কে গাড়ি আটকে রেখে, জনসাধারনের জীবন ও সম্পত্তি বিপন্ন করার লক্ষে বিস্ফোরক জাতীয় কথিত রকেট লেন্সার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামিকে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

লেখক