ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বগুড়ায় নিখোঁজের ৭০ দিন পর লাশ উদ্ধার;গ্রেফতার-৩

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের শিব কলমা গ্রামে ২ মাস আগে নিখোঁজ বিধান চন্দ্র সরকার নামের এক যুবকের মাটি চাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে আসামিদের দেখানো ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বিধান চন্দ্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে বগুড়া জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা,বগুড়ার কাহালু উপজেলার শিবাকলমা এলাকার বিদু চন্দ্রের ছেলে বিপুল চন্দ্র প্রাং (৩৫), জিতেন চন্দ্রের ছেলে দিনেশ চন্দ্র প্রাং (৪১), যুক্তবাবু চন্দ্রের ছেলে উৎপল চন্দ্র প্রাং।জানা গেছে,বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের শিবকলমা গ্রামে দুই মাস আগে বিধানকে হত্যা করে মাটি চাপা দেয় একই গ্রামের তিন বন্ধু। বিধান শিবাকলমা গ্রামের অনীল চন্দ্রের ছেলে। বিধান উচ্চমাধ্যমিকের ছাত্র। এবং বাবা-মায়ের সাথে বিভিন্ন উৎসবে কীর্তন গান গাইতো।মুক্তিপণের র্পূ্ব পরিকল্পনা করে প্রথমে মদপান করান এরপর হাতুরি দিয়ে মাথায় আঘাত করে বিধানের মৃত্যু নিশ্চিত করে। গত ১১ এপ্রিল রাত্রে হত্যা করে ফসলি জমিতে পুঁতে রাখে বিপুল,দিনেশ ও উৎপল চন্দ্র। এ ঘটনায় গত ১২ এপ্রিল কাহালু থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান শুরু করে। গত রাত্রে ওই তিনজনকে গ্রেফতার করলে তারা হত্যার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো ঘটনাস্থল থেকে গত ২৩ জুন দুপুরে বিধানের লাশ উদ্বার করে পুলিশ।স্থানীয়রা জানান, নিহত বিধানের সাথে এলাকার কারও শত্রুতা ছিল না। ওই দিন সন্ধ্যায় মন্দিরের পাশে একটি দোকানে মিনিট কার্ড কিনতে গিয়ে নিখোঁজ হয় সে। তারপর অনেক খোঁজাখুঁজি করেও বিধানের সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার ধানক্ষেত থেকে পাওয়া গেল বিধানের লাশ। এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ স্নিগ্ধ আখতার জানান, ‘বিধানকে অপহরণ করে হত্যা করার পর ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে আসামিরা। পরে বিধানের মরদেহ ধানক্ষেতে পুঁতে রাখে।আসামীদের দেখানো ঘটনাস্থলে গিয়ে বিধানের মরদেহ উদ্ধার করা হয়।

লেখক