ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

২৩শে জুন বাংলাদেশ আওয়ামীলীগ এর সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথ চলার ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের আনন্দ র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকাল ৪টায় সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর হইতে আনন্দ র‍্যালী বের হয়ে সাদুল্লাপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাদুল্লাপুর উপজেলা পরিষদে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এসে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কর্তন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহকারী অধ্যাপক(অবঃ) আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্যাহেল কবির ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খান বিপ্লব, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, আওয়ামীলীগ এর সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ জাকারিয়া খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক রাজা বকসি, সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবিব বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ রায়হানুল হক রবার্ট,বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোখলেছুর রহমান প্রমূখ সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লেখক