ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নিসচা কর্মী সোহাগের উপর হামলা। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

গাজী সোহেল আহমেদ,খুলনা জেলা প্রতিনিধিঃ

নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নিরাপদ নিউজ এর সাব এডিটর রকিবুল ইসলাম সোহাগ উপর সন্ত্রাসী হামলা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে সোহাগ সন্তানসহ বগুড়া শহরের ঠনঠনিয়া তেঁতুলতলা এলাকায় বাসার নিচে দোকানে গেলে নোমান নামে সন্ত্রাসী সহ ৪/৫ জন ছেলে অপ্রকৃতিস্থ অবস্থায় তাকে হুমকি প্রদান করে এবং গালাগাল করতে থাকে। সোহাগ প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করা হয় এবং মুখে ও পায়ে ছুরি চালিয়ে রক্তাক্ত করে। এসময় তাঁর স্ত্রী এগিয়ে এলে তাকেও সন্তানসহ মারধর করা হয়। রক্তাক্ত সোহাগকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়।

এই সন্ত্রাসী হামলার ঘটনায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানায়।

লেখক