ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার

 রাজবাড়ী প্রতিনিধি ঃ
 রাজবাড়ীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ১০ পিছ ইয়াবাসহ শরিফ সরদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃত শরিফ সরদার তার পিতার নাম শহিদ সরদার। রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের লক্ষিকোল কালিবাড়ি এলাকার বাসিন্দা।  মঙ্গলবার ভোরে তার নীজ বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোঃ ইফতেখায়রুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অবৈধ মাদক উদ্ধার অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার লক্ষিকোল কালিবাড়ি এলাকার শহিদ সরদারের ছেলে শরিফ সরদারকে আটক করা হয়। এ সময় তার শোবার ঘরে বিছানার নীচে থেকে একটি ওয়ান শুটার গান, ১০ পিছ ইয়াবা ও একটি কার্তুজের খোশা জব্দ করা হয়। এ ব্যপারে রাজবাড়ী থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক