ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কালিগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়নে এক স্কুল পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা

আব্দুস ছাত্তার, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন এর মানপুরে আছিয়া পারভীন (১৭) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণি পড়ুয়া ছাত্রী আছিয়া পারভীন।

উপজেলা মানপুর গ্রামের মোহাম্মদ আবু বককার শেখের মেয়ে আছিয়া পারভীন সোমবার (১০ জুলাই) বেলা ১টার দিকে সবার অলক্ষ্যে বসত ঘরের আড়ায় রশির সাহায্য ঝুলে আত্মহত্যা করে বলে ধারণা স্থানীয়দের।খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক বুলবুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত আছিয়া পারভীনের প্রায় ১ মাস পূর্বে শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আবু মুছা এর ছেলে মাছুম বিল্লাহ এর সাথে বিয়ে হয়।আছিয়া পারভীনের ভাই একরামুল হোসেন জানান তার ভগ্নিপতি, বোন ও বাবা বাড়িতে ছিল।তার ভগ্নিপতি ও বাবা ঘুমাচ্ছিল পাশের কক্ষেই তার বোন আত্মহত্যা করে।

একরামুল ও তার মা নাছিমা খাতুন বাড়ির বাইরে ছিল, বাইরে থেকে এসে রুমে ঢুকে বোন আছিয়া পারভীনকে আড়ার সাথে রশির সাহায্য ঝুলে থাকতে দেখে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা রশি কেটে নিচে নামালেও ততক্ষণে তার মৃত্যু ঘটে।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান লাশ উদ্ধারের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

লেখক