ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বালুবাহী ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা ফেরীঘাট এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম লোকমান সরদার (৮৫)। তিনি সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়া পাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুল জব্বার সরদার।
নিহত লোকমান সরদারের জামাতা নজরুল শেখ বলেন, তিনি সকালের নাশতা করে বাড়ির পাশে রাস্তার ওপর বসা ছিলেন। এসময় বালুবাহী একটি ট্রাক পিছনে ব্যাক করতে গিয়ে পেটের উপর তাকে চাপা দেয়। ড্রাইভারের সাথে হেলপার ছিল না।  এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রাজবাড়ী সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার ওমর ফারুক পাটোয়ারী বলেন, ট্রাকটি তার পেটের উপর দিয়ে উঠায় তার ভুরি বেরিয়ে ঘটনা স্থানে মারা যায়।
দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। গাড়ির চালক পালিয়ে গেছে।

লেখক