তানোর রাজশাহী প্রতিনিধি: জাকির হোসেন-টুটুলঃ
রাজশাহীর তানোর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন যোগদান করায়, তাঁকে রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ ও সাবেক ছাত্রলীগ ফোরাম তানোর উপজেলার পক্ষ্য থেকে ফুলেল শুভেচ্ছায়, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
জানা গেছে আজ ২৬-জুলাই (বুধবার) বেলা ৩-৩০ মিনিটে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন কে ফুলেল শুভেচ্ছায় আন্তরিক অভিনন্দন জ্ঞাপন ও বিশেষ সম্মাননায় শুভেচ্ছা স্মারক প্রদান করেন, রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৃদুল কুমার ঘোষ।