মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
বগুড়ায় র্যালি কেক কর্তন ও আলোচনা সভার মধ্যে দিয়ে আজকের পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বগুড়া প্রেসক্লাবে আজকের পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি গনেশ দাসের সার্বিক ব্যবস্থাপনায় ২ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।সাংবাদিক মমিনুর রশিদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু,বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু প্রমুখ।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, দৈনিক করতোয়ার চীফ রিপোর্টার মাসুদুর রহমান রানা, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাফউদ্দৌলা ডিউক ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ভোরের দর্পণের স্টাফ রিপোর্টার ইলিয়াস হোসেন, দৈনিক বগুড়ার স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম, মুক্তজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বিধান সিংহ, দিনকালের প্রতিনিধি কালাম আজাদ, নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি আবুল কালাম আজাদ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবু সাঈদ, কালবেলা পত্রিকার প্রতিনিধি প্রদীপ মহন্ত, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার ও দেশ টিভির বগুড়া জেলা প্রতিনিধি সঞ্জু রায়,ক্যামেরাপার্সন এইচ এ নয়ন, আজকের পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি খালিদ হাসান প্রমুখ।