নওগাঁর মামুনাবাদ খানকা শরীফে খাস মোজাদ্দেদিয়া তরিকার মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার পর থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিল পরিচালনা করেন মোজাদ্দেদে মিয়াত, মাযহারুস সুন্নাহ, হযরত খাজা মোহাম্মদ মামুনুর রশীদ (রহ.)-এর খলিফা, তাফসীরে মাযহারীর সহ-অনুবাদক এবং মামুনাবাদ খানকা শরীফের পীর সাহেব মুফতি মাওলানা মোহাম্মদ নাজিমুদ্দিন (মাদ্দাজিল্লুহুল আলিয়া)।
মাহফিলে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় মকতুবাদ শরীফের তাৎপর্য, ধর্মীয় শিক্ষা,আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মাহফিলের শেষপর্যায়ে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ধর্মীয় এ মাহফিলে অংশগ্রহণ করতে পেরে উপস্থিত ভক্তবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।